ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 8:30 PM

এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার

এসিল্যান্ডকে মারধর করা সেই নওশাদ গ্রেফতার

রাজশাহীর বাঘায় এসিল্যান্ডকে মারধরের সেই মূল হোতা নওশাদ আলীকে গ্রেফতার করা করেছে পুলিশ।

গ্রেফতার নওশাদ আলী উপজেলার হরিরামপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে।

সোমবার ঢাকা উত্তরা থানা পুলিশের সহযোগিতায় তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯ জানুয়ারি উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কাগজপত্র দেখতে যান বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস।

এ সময় নওশাদ আলী ও তার লোকজন এসিল্যান্ডকে বেধম মারধর করে। এ সময় ওই কর্মকর্তাকে রক্ষার জন্য তার দুই কর্মচারী এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়। এ ঘটনায় ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে নওশাদ আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় ইতিমধ্যে ১০ জনকে আটকও করা হয়েছে। কিন্তু নওশাদ আলী তারপর থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে সোমবার ঢাকা উত্তরা থানার পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি মহসীন আলী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status