ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কালিয়াকৈরে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
আ.স.ম লিখন সরকার, কালিয়াকৈর
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 9:47 PM

কালিয়াকৈরে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের স্থগিতাদেশ প্রত্যাহার করে সকল শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাই। 

শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন, দেশের সকল বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা ও বৃত্তির সুযোগ সমানভাবে নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন শিক্ষা, সরকারি বেসরকারি সকল শিক্ষার্থীদের অধিকার। 

মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় শিক্ষার্থীদের হাতে, প্লেকার্ড, ফেস্টুন ব্যানার দেখা যায় ।

গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুল এর পঞ্চম  শ্রেণির শিক্ষার্থী তানিশা আক্তার, এবং আনিসা জানান, আমরা এদেশের নাগরিক , সকলের সমান অধিকার । কিন্তু আমরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। বৈষম্য চলবে না, চলবে না।

শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির জানান, বিগত বছর গুলোতে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট ও বৃত্তি পেয়েছে। তাহলে এবছর বৈষম্য কেন ? সকল শিক্ষার্থীদের সমান অধিকার। 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবি জানাই।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status