ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ চায়না দূয়ারী ও কারেন্ট জাল বিরোধী অভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 9:42 PM

আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ চায়না দূয়ারী ও কারেন্ট জাল বিরোধী অভিযান

আলফাডাঙ্গায় গোপালপুর বাওড়ে অবৈধ চায়না দূয়ারী ও কারেন্ট জাল বিরোধী অভিযান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে উপজেলার  গোপালপুর বাওড় থেকে আনুমানিক ৩,৫০,০০০/- টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দূপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. রায়হানুর রহমান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা  তরুন বসু এবং আলফাডাঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক শহীদুল ইসলাম উপস্থিত থেকে এ  অভিযানের সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল গুলি জনসমক্ষে  পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status