ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পটুয়াখালী দুমকি থানার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 8:20 PM

পটুয়াখালী দুমকি থানার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

পটুয়াখালী দুমকি থানার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

পটুয়াখালীর দুমকি থানার ধর্ষণ মামলার আসামি মোঃ নাঈম হোসেন খাঁনকে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নাঈম হোসেন খাঁন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঃ রহমান খানের ছেলে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই মোঃ সজীব হোসেনের নেতৃত্বে গাজীপুরের র‌্যাব এবং বাসন থানা পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে নাঈম হোসেন খাঁনকে গ্রেফতার করে।

উল্লেখ্য উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউনুস তালুকদারের মেয়ে মরিওম বেগম বাদী হয়ে গত ২৪.০৬.২৫ তারিখ নাঈম হোসেন খাঁনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ২০১৮এর৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে মরিওম বেগমের একটি ৮ মাসের কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে আসামি এবং বাচ্চার ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃত্ব নির্ধারণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status