ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 8:15 PM

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা

যশোরে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে কিশোরের আত্মহত্যা

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে অনলাইন জুয়ায় হেরে গিয়ে হৃদয় দেব (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে চুড়ামনকাটি বাজারে একটি ফার্মেসির ভেতর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত হৃদয় দেব ওই গ্রামের ইজিবাইক চালক বাসুদেবের ছেলে। 

তিনি চুড়ামনকাটি বাজারে ইসমাইল হোসেন নামের এক ফার্মেসি মালিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজকে হৃদয় নাস্তা করে দোকান খোলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বাজারের লোকজনের মাধ্যমে খবর পায় তার মরদেহ ফার্মেসির ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।দোকান মালিক ইসমাইল হোসেন জানান,প্রতিদিন হৃদয় সকাল বেলা দোকান খোলে। 

আজ এসে দেখি দোকানের শাটার বন্ধ। দরজা খুলে ভেতরে উঁকি দিতেই হৃদয়ের মরদেহ দেখতে পাই। আমার চিৎকারে আশেপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন।হৃদয়ের বাবা বাসুদেব বলেন, “আমার ছেলে কিছুদিন ধরে অনলাইন জুয়ার আসক্তিতে ভুগছিল। বিভিন্ন সময়ে তাকে নিষেধ করলেও শোনেনি। 

ধারণা করছি, অনলাইনে জুয়ায় হেরে মানসিক চাপে পড়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তার এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।ঘটনার খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হন। 

তিনি জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশ আসার আগেই মরদেহ নিচে নামিয়ে ফেলেছে। আমরা প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status