ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
গুঠিয়ায় আ'লীগের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
এ এইচ অনিক, উজিরপুর
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 7:13 PM

গুঠিয়ায় আ'লীগের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গুঠিয়ায় আ'লীগের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়ায় আওয়ামীলীগের বিনা ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী। 

২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় গুঠিয়া বন্দরে প্রধান সড়কে স্বৈরাচার খুনি হাসিনার দোসর ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের নের্তৃত্বে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ৩ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,নারী-পুরুষসহ সর্বস্তরের হাজার হাজার জনগন। 

এসময় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার বক্তৃতাকালে অভিযুক্ত আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দূর্নীতি ও অনিয়ম নিয়ে বিশদ আলোচনা করেন এবং অচিরেই অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি। 

বক্তৃতা করেন গুঠিয়া ইউনিয়ন বিএনপির   সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশি,ইউপি সদস্য সাইম মোল্লা,হুমায়ুন কবির,হানিফ,রেজাউল হোসেন,সহিদ। পরিশেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তাদের কর্মসূচি সাময়িক ভাবে স্থগিত করে। 

এছাড়া আওয়ামীলীগের বিনা ভোটের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিক্ষুব্ধ জনতা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status