|
আলফাডাঙ্গায় আড়ম্বর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় আড়ম্বর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি /সমমান পরীক্ষা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯জুলাই ) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক,শিক্ষার্থী অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ইউএনও রাসেল ইকবাল আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও সচেতন হতে হবে। আপনার সন্তান যথা সময়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে কিনা? রাতে যথা সময়ে ঘুমানো ও সকালে উঠে কিনা? এসব দিকগুলোতে ভালোভাবে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময় কে কাজে লাগাতে হবে। সময় থাকতে পড়া লেখায় মনোযোগী হতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে। তাই ভালো লেখাপড়া করে যোগ্য নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করার আশ্বাস দেন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকারের সঞ্চালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর ইসলাম লাভলু, সহকারী শিক্ষক মো, আবুল বাশার শেখ, সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও অভিভাবক মোহাম্মদ মেহেরুল ইসলাম প্রমুখ। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে এসএসসি/ সমমানের এ প্লাস প্রাপ্ত ১৯ কৃতিশিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
