ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
লাকসামে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Tuesday, 29 July, 2025, 6:43 PM

লাকসামে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

লাকসামে মিথ্যা মামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

কুমিল্লার লাকসামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মো. শহিদুর রহমান নামক এক ভূক্তভোগী। তিনি লাকসাম পৌরশহরের উত্তর লাকসামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। ২৮ জুলাই সন্ধ্যায় তিনি লাকসাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। এসময় শহিদুর রহমানের ছেলে সিরাত জিন্নাত সাইফ ও লাকসাম উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো. শহিদুর রহমান বলেন, গত ২৫ জুলাই আজগরা ইউনিয়নের ঘাটার গ্রামের বজলুর রহমানের ছেলে শাহজালাল বাদী হয়ে তিনি সহ তিন জনের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। তাদেরকে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করেন বলে তিনি দাবি করেন। শাহজালাল মামলায় তার উপর হামলার যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। 

তিনি আরো বলেন, উক্ত শাহজালাল আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে আগেও একাধিক মামলা করেছে। কিন্তু আদালতে ওইসব মামলার সত্যতা প্রমাণ করতে না পেরে এখন আবার মিথ্যা মামলা শুরু করেছে। 

তিনি বলেন, আমার ক্রয়কৃত সম্পত্তি তারা জোরপূর্বক দখলে নিতে চায়। ওই সম্পত্তি তাদের দাবি করে তারা ২০২১ সালে আমার বিরুদ্ধে পি.আর ১১৭২/২১ মামলা করেছিল। কিন্তু ওই মামলায় তারা জাল জালিয়াতির আশ্রয় নিয়েছ বলে প্রমাণিত হওয়ায় আদালত ওই মামলা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। 

অতীতে অনেক অভিযোগ করেছে তারা। কোন অভিযোগ প্রমাণ করতে না পেরে এখন আবার নতুন মামলায় মেতে উঠেছে। এজন্য তিনি প্রশাসনের নিরপেক্ষতা ও ন্যায় বিচার প্রত্যাশা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status