ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনেছেন শাফিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 6:32 PM

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনেছেন শাফিন

ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন কিনেছেন শাফিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কিনেছেন করেছেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। এছাড়াও একই পদে দল থেকে ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়।

সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

এর আগে, রোববার (২৭ জানুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। দুইদিনে এরইমধ্যে মেয়র পদে ২টি এবং কাউন্সিলর পদে ২৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এছাড়া সংরক্ষিত আসনে ১ জন মাহিলা কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।

খন্দকার দেলোয়ার জালালী জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ এবং জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ফরম বিতরণ করেন জাতীয় পার্টি মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন।

প্রসঙ্গত, ব্যান্ডদল মাইলসের ভোকাল শাফিন আহমেদ। দেশের পাশাপাশি বিদেশেও জনপ্রিয় তিনি। এবার সঙ্গীতের পাশাপাশি রাজনীতিতেও নেমেছেন।

এর আগে তিনি ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন।

সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status