ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৩০ মে ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে ঢাকা টাংঙ্গাইল মহাসড়ক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 1:08 PM

গাজীপুরে ঢাকা টাংঙ্গাইল মহাসড়ক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুরে ঢাকা টাংঙ্গাইল মহাসড়ক থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় নুরী বেগম (৩৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাত ১১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকা থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়ে।

নিহত নুরী বেগম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ভেদাইটারী গ্রামের আশরাফুল আলমের স্ত্রী। তিনি দেওয়ালিয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় ওরিয়েন্ট এলিউর লিনজেরি লিমিটেড নামক  একটি পোশাক কারখানায় অপারটর পদে চাকুরী করতেন।

গাজীপুর মেট্রোপলটিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)  পাপন হোসেন জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ খবর পেয়ে গতকাল রবিবার রাত ১১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ওই নারীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, রাত ১০ টায় অফিস ছুটি শেষে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনা স্থলেই ওই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহতের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status