|
স্বাস্থ্য সেবায় এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইন্স্যুরেন্স
নতুন সময় ডেস্ক
|
![]() স্বাস্থ্য সেবায় এক সঙ্গে কাজ করবে পালস হেলথকেয়ার ও শান্তা লাইফ ইন্স্যুরেন্স এই সমঝোতার মাধ্যমে পালস হেলথকেয়ার-এর আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম এবং শান্তা লাইফ ইন্স্যুরেন্সের বীমা সুবিধা একত্রিত হয়ে একটি প্রযুক্তিনির্ভর সেবা প্যাকেজ তৈরি করেছে। এর আওতায় থাকবে একটি সমন্বিত প্ল্যাটফর্মের অধীনে ৩৬০ ডিগ্রী বীমা সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ এবং আরো অন্যান্য সুবিধা। রুবাবা দৌলা বলেন, সুস্থতা মানে শুধুমাত্র চিকিৎসাই নয় এটি সুরক্ষা, প্রতিরোধ ও অন্যান্য সেবার সহজলভ্যতার সমন্বয়। শান্তা লাইফ ইন্স্যুরেন্স-এর সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আমরা প্রতিটি বাংলাদেশি পরিবারের জন্য এই সমন্বিত সেবা ডিজিটাল মাধ্যমে বাস্তবে রূপ দিচ্ছি। নাফিস এ আহমেদ বলেন, পালস হেলথকেয়ার-এর সঙ্গে আমাদের এই যৌথ প্রচেষ্টা দৈনন্দিন জীবনের সঙ্গে আমাদের জীবন ও স্বাস্থ্যসেবাকে একীভূত করতে সহায়তা করবে। আমরা একসাথে কাজ করে বীমা ও স্বাস্থ্য সেবাকে আরও সহজ করে তুলতে চাই। এই উদ্যোগের আওতায় থাকবে বিভিন্ন উচ্চ-ঝুঁকিপূর্ণ জনগোষ্টীর জন্য স্বাস্থ্যসেবা ও সামগ্রিক বীমা ব্যবস্থা। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে খুব দ্রুত বিভিন্ন সেবা প্রদান করা হবে। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ও বীমা সেবার এটি প্রথম উদ্যোগ। অনুষ্ঠানে পালস হেলথকেয়ার থেকে উপস্থিত ছিলেন শাহ আলম নয়ন, চিফ-ফাইন্যানশিয়াল অফিসার; এনামুল কবির, বিজনেস হেড; শাফায়েত চৌধুরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার; মেহনাজ বিনতে আজম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস অপারেশনস। শান্তা লাইফ ইন্সুরেন্স থেকে উপস্থিত ছিলেন খুরশীদ কায়সার, ডিএমডি এন্ড সিডিও; মাশফিকুর রহমান, ইভিপি; মো: নুরুল মোরসালিন, ভিপি এবং ফয়সাল কামাল, সিনিয়র ম্যানেজার।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
