|
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ীতে পুঁতে রাখা ককটেল বিষ্ফোরণ স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেলটি পরবর্তীতে ব্যবহারের জন্য বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রেখে সংরক্ষণ করা হচ্ছিল। এতে আজ সকালে হঠাৎই ককটেলটি বিষ্ফোরিত হয় মোজাফফর আলীর বাড়ির পেছনের দেয়ালের পাশে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
