ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২২ আগস্ট ২০২৬ ৬ ভাদ্র ১৪৩৩
কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিঃস্কার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 26 July, 2025, 6:40 PM

কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিঃস্কার

কুড়িগ্রামে সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বহিঃস্কার

সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার ২৬ জুলাই জেলা বিএনপি অফিসিয়াল প্যাডে কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন,দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে বহিঃস্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয় কঠোর হওয়ার নির্দেশ মোতাবেক কুড়িগ্রাম জেলা বিএনপিতে চিরুনি অভিযান শুরু করা হয়েছে। 

দলীয় শৃঙ্খলা বিনিষ্টকারি কোন চাঁদাবাজ, দখলবাজ কিংবা দলের যে কেউ সামাজিক শান্তি ভঙ্গ করার কোন কাজে জড়িত থাকার কোন প্রকার অভিযোগ পাওয়ার সাথে সাথেই তাকে বহিষ্কার করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status