ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 July, 2025, 4:48 PM

পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাধবপুর উপজেলার দক্ষিন বেজুরা নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনায়েতুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার(২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের মতিউর রহমানের ছেলে।এনায়েত মোটরসাইকেল চালিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন।এ ঘটনায় এনায়েতের সাথে থাকা ময়মনসিংহ ভালুকা কলেজ রোড এলাকার আয়াদ আবইয়াদ জেন  নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান,ঢাকাগামী একটি পিকআপ ও সিলেটগামী একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এনায়েতুর রহমান ও আয়াদ আবইয়াদ জেন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হলে পথচারীরা তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক এনায়েতুর রহমানকে মৃত ঘোষণা করেন। এনায়েতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হেফাজতে নেওয়া হবে।মোটরসাইকেল ও পিকআপ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান হাইওয়ে থানার ওসি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status