ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সাতক্ষীরার দেবহাটায় ২ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ আহত-২০
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 26 July, 2025, 4:45 PM

সাতক্ষীরার দেবহাটায় ২ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ আহত-২০

সাতক্ষীরার দেবহাটায় ২ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ আহত-২০

সাতক্ষীরার দেবহাটায় দূরপাল্লার যাত্রীবাহি বাস হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, হামদান পরিবহন বাসটি কালিগঞ্জের দিকে ও বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহনটি যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চাঁদপুর মাদ্রাসা মোড়ের আগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুই চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তেমন গুরুতর আহতের খবর নেই। তবে কমবেশী কয়েকজন আহত হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status