|
গাজীপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি সারাদেশের সকল জেলা ও উপজেলা থেকে ভার্চুয়ালি যুক্ত লাখ মানুষকে একযোগে শপথ পাঠ করিয়েছেন। গাজীপুর অংশে, অনুষ্ঠানটি দু’টি পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে ভার্চুয়ালি জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয়ানুষ্ঠানে সংযুক্ত থেকে অতিথিগণের বক্তব্য শুনা ও শপথ পাঠ এবং দ্বিতীয় পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসন এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শপথ গ্রহণ পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন। প্রথম পর্বের শপথ অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঞা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাচ্ছেম বিল্লাহ, গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক গোলাম সরোয়ার, রেজিস্ট্রেশন কর্মকর্তা আমিনা কনা, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, সহকারি সমাজসেবা কর্মর্কতা জাকির হোসেন, যোবায়ের আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সংগঠন/সংস্থার নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সুধীবৃন্দ। পরে দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন। এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাচ্ছেম বিল্লাহ। অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রশাসক সেবা-মেলা পরিদর্শন করেন। পরে তিনি সেবা-মেলা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিকট সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
