|
ময়মনসিংহে বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির শিকল ছিঁড়ে স্বচ্ছতার প্রথম ধাপ দৃশ্যমান
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() ময়মনসিংহে বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির শিকল ছিঁড়ে স্বচ্ছতার প্রথম ধাপ দৃশ্যমান বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের পটপরিবর্তনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,স্থানীয় রাজনৈতিক ও সচেতন মহলের দাবীর প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলমের নির্দেশনায় এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি সার্বিক) রেজা মুহাম্মদ গোলাম মাসুম প্রধান। এর আগে দেশের পটপরিবর্তনের পর বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতিকে আড়াঁল করতে কোমলমতি শিক্ষার্থীদের ভুল ব্যাখ্যা মাধ্যমে আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি নাটকীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পেরে দ্রুত মানববন্ধনের সমাপ্তি ও বিদ্যালয় ছুটি ঘোষণা করে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা ও তার সহোদর ছোট বোন সহকারী শিক্ষক রাবেয়া বেগম চামেলিকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন। অপরদিকে আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থীদের সমর্থন থাকলেও শিক্ষকদের বাধ্যকরে শ্রেণী কক্ষ হতে শিক্ষার্থীদের বের হওয়ার কোন সুজুগ রাখেননি প্রধান শিক্ষক। তবে শিক্ষার্থীরা খেলার মাঠ দাবীর আন্দোলনে অংশগ্রহন করতে না পারলেও শ্রেনী কক্ষের ভিতর থেকে “খেলার মাঠ চাই” বলে চিৎকার করতে দেখা যায়। স্থানীয় একাধিক সুত্র জানায়,লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়টি অনিয়ম দুর্নীতির মহোৎসবে পরিনত হয়েছে। পৈতৃক সম্পত্তি মনে করে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের একক মনগড়া সিদ্ধান্তেই পরিচালনা করে আসছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের স্বাশনামলে বিদ্যালয়ের অফিস কক্ষকে চর নিলক্ষীয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম(রফিক মাস্টার) অঘোষিত দলীয় কার্যালয় হিসেবেই ব্যবহার করেছেন। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন আকন্দ,শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, প্রাক্তন শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান রাসেল, মহসিন আলম, নোমান ইবনে লতিব,জুলাই যোদ্ধা কামরুল হাসান রিয়াদ ও বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
