|
কালিয়াকৈরে মখশ বিলে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার, অপর দু'জন উদ্ধারে ডুবুরি দল
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() কালিয়াকৈরে মখশ বিলে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার, অপর দু'জন উদ্ধারে ডুবুরি দল শনিবার (২৬জুলাই) সকাল ১১ টায় গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন একজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন বলেন, আরো দুইজনকে উদ্ধারের চেষ্টা চলমান। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচজন বন্ধু মিলে মখশ বিলে ঘুরতে যান। হাঠাৎ করে নৌকাটি গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকী তিনজনকে নিখোঁজের পর আর খোঁজ মেলেনি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, “তিনজন নিখোঁজ হয়েছে। উদ্ধারের কাজ চলমান রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
