|
তাড়াশে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে সপথ গ্রহণ অনুষ্ঠিত
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে জুলাই পুনর্জাগরণে লাখো কন্ঠে সপথ গ্রহণ অনুষ্ঠিত সমাজ সেবা আয়োজনে ও উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার সোহানুর রহমান, জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমির খ.ম. সাকলাইন, জুলাই গন অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গনসহ অন্যন্যরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
