ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনেত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বলেছেন পরিচালক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 July, 2025, 3:38 PM

অভিনেত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বলেছেন পরিচালক

অভিনেত্রীকে ভিডিও কলে নগ্ন হতে বলেছেন পরিচালক

কাস্টিং কাউচ ইস্যুতে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী-কমেডিয়ান জেমি লিভার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন ভিডিও কলে অডিশনের সময় নির্মাতা তাকে নগ্ন হওয়ার নির্দেশ দেন।

একবার বিদেশে একটি কাজের সুযোগ আসে তার কাছে। এ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন জেমি। তিনি বলেন, ‘ওরা বললো ভিডিও কলে অডিশন হবে। নিজে থেকে কিছু করতে হবে বলে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। নির্ধারিত সময়ে জুমের লিংক পেয়ে জয়েন করলাম। আমাকে জানানো হলো যে, পরিচালক আমার সঙ্গে সরাসরি কথা বলবেন। পরিচালকের ভান করা ব্যক্তিটি দাবি করেছিলেন তিনি বাইরে আছেন, তাই ক্যামেরা অন করতে পারবেন না।’

ওই পরিচালক জেমিকে বলেছিলেন, ‘এটি একটি ইন্টারন্যাশনাল ফিল্ম, যাতে আমরা বিভিন্ন জায়গা থেকে অভিনয়শিল্পী নিচ্ছি। যদি আপনি শারীরিকভাবে পুরোপুরি ফিট হয়ে থাকেন, তারপর আরও কিছু পরীক্ষা করা হবে।’

ওই সাক্ষাৎকারে জেমি আরও বলেন, ‘তিনি আমাকে জানিয়েছিলেন, আমাকে একটি সাহসী চরিত্রে অভিনয় করতে হবে এবং সেটি কমেডি নয়। আমিও নতুন কিছু করার জন্য উদগ্রিব ছিলাম। যখন জিজ্ঞেস করলাম, তিনি আমাকে দিয়ে কী করাতে চান, তখন তিনি বলেছিলেন, “কল্পনা করুন আপনার সামনে ৫০ বছর বয়সী একটা লোক, এবং আপনি তাকে মুগ্ধ করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত দুজনার মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হলো।” তারা কিন্তু বলেছিল কোনো স্ক্রিপ্ট থাকবে না। সবটাই আমাকে ইম্প্রোভাইজ করতে হবে।’

এরপরই তিনি বললেন, “আপনি যদি নগ্ন হতে চান, তবে নির্দ্বিধায় তা করতে পারেন।” শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। তিনি জোর দিয়ে বলেছিলেন, “এটি একটি বড় কাজ, এবং আমরা আপনাকে কাস্ট করতে চাই।” আমি বললাম, “আপনি যদি আশা করেন যে আমি এই ভিডিও কলে কাপড় খুলে ফেলবো, তবে ভুল করবেন। আমাকে এ রকম কোনো কাজের ব্যাপারে আগাম জানানো হয়নি।” আমি তাড়াতাড়ি ভিডিও কল কেটে দিই। মনে হলো, এটি কোনো বড় কেলেঙ্কারির অংশ হতে পারে।’

ঘটনায় বড় বাঁচা বেঁচে গেছেন উল্লেখ করে জেমি বলেন, ‘সেদিন যদি সতর্ক না হতাম বা নির্বোধের মতো কিছু করে বসতাম, বড় অঘটন ঘটে যেত।’

জেমি লিভার ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে। অভিনয় করেছেন ‘কিস কিসকো পেয়ার করু’, ‘হাউসফুল ৪’, ‘ভূত পুলিশ’, ‘ইয়াত্রিস’, ‘ক্র্যাক’-এর মতো বেশ কিছু বলিউড সিনেমায়। যুক্তরাষ্ট্রে কমেডি ট্যুর ‘দ্য জেমি লিভার শো’ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সফর শুরু হবে ১ আগস্ট সিয়াটল থেকে, ১৫টি শহর ঘুরে শেষ হবে ৩১ আগস্ট বোস্টনে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status