ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:59 AM

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৫ জুলাই) বিকেলে পৌরসভার তারাকান্দি মোড়ে  ফুটবল প্রেমীদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।

জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জনকল্যাণের সদস্য সানোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বাদল, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সেলিম মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক তাজুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ মালেক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

শ্রীবরদীতে ফুটবল, জার্সি ও পাঁচটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

জার্সি ও ফুটবল বিতরণ অনুষ্ঠান শেষে  তারাকান্দি এলাকার পাঁচটি হত দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিসুজ্জামান খোকন।

প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের একটি সামাজিক সংগঠন। এ সংগঠন ইতিপূর্বে অনেক সামাজিক কাজ করেছে। খেলাধুলাসহ সকল সামাজিক কাজ আমরা করবো। এই সমাজে যত গরিব অসহায় মানুষ রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হবে এই সংগঠনের উদ্যোগে, গরিব অসহায় মানুষের বিয়ের খরচ বহন করবে এই সংগঠন। সমাজের তরুন প্রজন্ম যেন মাদকে আসক্ত না হয় তার জন্য আজকে এই জার্সি ও ফুটবল বিতরণ। এসকল সামাজিক কর্মকাণ্ডে আমরা সবার সহযোগিতা চাই।

এসময়, উপস্থিত ছিলেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী, জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর মহির উদ্দিন, শ্রীবরদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজীব হাসান মিজানসহ শতাধিক খেলোয়াড় উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status