|
গলাচিপায় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার !
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
|
![]() গলাচিপায় উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ! বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ রাত আনুমানিক সারে এগারোটার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার টেপরা ইউনিয়ন থেকে তাকে আটক করে গলাচিপা থানা পুলিশ। তার ভাগীনার বাসা থেকে আমতলী থানার পুলিশের সহায়তায় গলাচিপার থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদ, বেল্লাল ও সোহেল রানার নেতৃত্বে গলাচিপা থানার এফআইআর নং-১৫, তারিখ- ১০ মার্চ, ২০২৫; জিআর নং-৬২, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৫০৬/১১৪/৩০৭/৩৮০ পনোল কোড, তৎসহ 6/3/3A/4 The Explosive Substances Act, 1908 মামলায় তাকে গ্রেফতার করা হয়। এবিষয়ে গলাচিপা থানার ( ওসি) মোঃ আসাদুর রহমান নতুন সময়'কে জানান, মাননীয় পুলিশ সুপার মহদোয় জনাব, মোঃ আনোয়ার জাহিদ এর দিক নির্দেশনায় পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা সার্বিক বিষয়ে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। তার'ই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহ্ আলম'কে গলাচিপা থানা জি আর মামলার আসামী থাকায় বরগুনা জেলার আমতলী উপজেলা থেকে আটক করা হয়েছে। আগামীকাল তাকে কোর্ট প্রেরণ করার মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
