ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের নামে প্রতারণাই শাহিনুরের পেশা, হাতিয়ে নিচ্ছে লাখ লাখা টাকা
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Saturday, 26 July, 2025, 11:43 AM

বিয়ের নামে প্রতারণাই শাহিনুরের পেশা, হাতিয়ে নিচ্ছে লাখ লাখা টাকা

বিয়ের নামে প্রতারণাই শাহিনুরের পেশা, হাতিয়ে নিচ্ছে লাখ লাখা টাকা

স্কুলে পড়াকালীন প্রথম বিয়ে তার। সেই স্বামীর সংসারে থাকা অবস্থায় পরকীয়া করে দ্বিতীয় বিয়ে। টাকাপয়সা হাতিয়ে নিয়ে ছাড়েন দুই স্বামীর সংসার। পরে নিজের স্বামীর ছোট ভাইকে  ট্রাপে ফেলে করেন তৃতীয় বিয়ে। তার কয়েক মাসের মধ্যেই আরেক যুবককে ব্ল্যাকমেইল করে সেরে নেন আরও একটি বিয়ে। এ নিয়ে এখন পর্যন্ত ছয়টি বিয়ে সারা হয়েছে তার। আর এসব বিয়ের পেছনে রয়েছে প্রতারণা করে অর্থ আত্মসাতের নানা কাহিনি।

তার নাম শাহিনুর খাতুন (৪৫)। ধুনট উপজেলার গোপালনগর গ্রামের মো আবু কাশেম সেখের মেয়ে। সম্প্রতি এই নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন গ্রামের অর্ধ শতাধিক মানুষ। তাদের ভাষ্য, তারা শাহিনুর খাতুনের নানারকম প্রতারণার শিকার।

স্থানীয়দের দাবি, বিয়ে করাই যেন শাহিনুর খাতুনের নেশা ও পেশা। বিবাহিত-অবিবাহিত যুবকদের একের পর এক ফাঁদে ফেলে সবকিছু হাতিয়ে নেওয়াই তার কাজ। আর এ কাজ করতে গিয়ে সে নিজেকে কখনো শাহিনুর খাতুন , কখনো কোহিনূর নামে পরিচয় দেন।

শাহিনুরের সর্বশেষ তার প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারানো শিবলু আলী । শাহিনুর বিষয়ে সিরাজগঞ্জ কোর্ট মামলা করেছেন তিনি।  এ ছাড়াও প্রতারণার শিকার অর্ধশতাধিক মানুষ ছয়বার স্বামী পাল্টানো শাহিনুর খাতুন  ওরফে কহিনূর শুধু বিয়ে নাটকই নয়, এখন অসামাজিক কর্ম কাজের ডকুমেন্টারি তৈরি করে অর্থও হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিনুর খাতুন ওরফে কোহিনূর স্কুলে পড়াকালে প্রথম বিয়ে করেন একই গ্রামের আজাদ আলী নামের একজন কে। প্রথম সংসার জীবন শুরুর মধ্যেই চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের আমজাদ হোসেনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে বিয়ে করেন। সেখান থেকে অর্থ হাতিয়ে নেয়। পরে তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের হায়দার  আলীর সঙ্গে বিয়ে করেন সেখানেও  অর্থ হাতিয়ে নিয়ে স্বামীর চাচা ভাইকে শিবলুকে মোবাইলে ডেকে লোকজন নিয়ে জোরপূর্বক বিয়ে করেন।

শিবলু সঙ্গে বিয়ের কয়েক মাসের মাথায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের আমজাদ হোসেনকে  ব্লাকমেইল করে বিয়ে করেন। এসব বিয়ের কোনো রেজিস্ট্রি কাবিন না করে নোটারি পাবলিকের মাধ্যমে ভুয়া কাবিন বানিয়ে শাহিনুর খাতুন ওরফে কোহিনূর একের পর এক বিয়ে করেন।

তৃতীয় স্বামী ও শাহিনুরের আপন দেবর শিবলু আলী বলেন, ‘২০১৯ সালের ৩০ জানুয়ারি চাচা ভাইয়ের স্ত্রী   শাহিনুর খাতুন ফোন করে বলেন, তিনি বিপদে আছেন, বাসায় গিয়ে যেন তার সঙ্গে দেখা করি। খবর পেয়ে দ্রুত বাসায় ছুটে গিয়ে দরজায় নক করার পর চাচা ভাইয়ের স্ত্রী শাহিনুর খাতুন বিবস্ত্র অবস্থায় আমাকে জড়িয়ে ধরে চিৎকার-চেঁচামেচি করেন।’

এ সময় তার সহযোগীরা আমাকে আটকে রাখেন এবং সকালে সিরাজগঞ্জ এক আইনজীবীর চেম্বারে নিয়ে ছবি তুলে স্ট্যাম্পে স্বাক্ষর রেখে বলেন, বিয়ে হয়ে গেছে।’ ‘এর কয়েক দিন পরই তিনি আমার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে নানাভাবে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে শাহিনুর খাতুন  ওরফে কোহিনূর সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন।’

শাহিনুর খাতুনের প্রতারণার শিকার আমজাদ হোসেন  বলেন, ‘প্রেমের অভিনয় করে আমাকে তার জালে জড়িয়ে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এই টাকা দিতে গিয়ে আজ আমি ভিটেমাটি বিক্রি করে ঢাকায় বাস করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status