ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
১০০ টাকার জন্য ‘রোহিঙ্গা’ খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 January, 2019, 12:20 PM

১০০ টাকার জন্য ‘রোহিঙ্গা’ খুন

১০০ টাকার জন্য ‘রোহিঙ্গা’ খুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার ছুরিকাঘাতে মো. জয়নাল (২২) নামে আরেক রোহিঙ্গা নিহত হয়েছেন।

পাওনা ১০০ টাকার জেরে রোববার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ঐ ক্যাম্পের এইচ ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গাদের ঐ ক্যাম্পের একই ব্লকের মো. রশিদের ছেলে হাসানের কাছে ১০০ টাকা পাওনা ছিল জয়নালের। পাওনা টাকা চাওয়া নিয়ে দু’জনের মধ্যে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কথা কাটাকাটি হয়। এ সময় অন্য রোহিঙ্গারা তাদের শান্ত করার চেষ্টা করেন। এরই মাঝে জয়নাল গালমন্দ করায় উত্তেজিত হাসান তাকে ছুরিকাঘাত করেন। দ্রুত উদ্ধার করে তাকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রব জানান, অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status