ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুরে সেই হৃদয়ের লাশ উদ্ধারে ডুবুরি দল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 July, 2025, 1:57 PM

গাজীপুরে সেই হৃদয়ের লাশ উদ্ধারে ডুবুরি দল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

গাজীপুরে সেই হৃদয়ের লাশ উদ্ধারে ডুবুরি দল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হৃদয়ের লাশ উদ্ধারের চেষ্টায় অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল।

সরকার পতনের একদফা আন্দোলনে গত বছর (২০২৪) অভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে গুলি করে এক কলেজছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত কলেজছাত্র হৃদয় (২০) টাঙ্গাইলের গোপালপুরের আলমগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালিয়ে পিতা-মাতার একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, এছারা ওই ছাত্রের দুই বোন রয়েছে। তারা স্বামী সংসার নিয়ে ব্যস্ত দিনযাপন করছেন।

প্রায় এক বছর পর বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের উপস্থিতিতে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এতে সার্বিক সহায়তা করছেন মহানগর পুলিশের সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদ পারভেজ। সরেজমিনে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। এছারা ট্রাইব্যুনালের উর্ধ্বতন কর্তাদের একটি দলও উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র উপ-পরিচালক মোহাম্মদ মামুন নতুন সময়কে জানান, ডুবুরি দলের সদস্যরা প্রস্তুতি নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। আমাদের উদ্ধার কাজ শেষ হলে বিস্তারিত জানা যানানো হবে।

এর আগে, এ ঘটনায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)।
তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন। শুক্রবার কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গাজীপুরে সেই হৃদয়ের লাশ উদ্ধারে ডুবুরি দল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

গাজীপুরে সেই হৃদয়ের লাশ উদ্ধারে ডুবুরি দল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পুলিশ জানায়, ৫ আগস্ট হৃদয় কোনাবাড়ী সড়কে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি দেখে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। সেখানে দায়িত্ব পালন করছিলেন শিল্প পুলিশে কিছু সদস্য। তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়থাপ্পড় মারেন। একপর্যায়ে পুলিশ গুলি করলে সেখানেই তিনি মারা যান।

এই ঘটনায় হৃদয়ের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা দাখিল করেন।

মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামি এবং অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে লাশ উদ্ধারাভিযান কালে নিহত হৃদয়ের পরিবারের সদস্য (বোন, ভগ্নিপতি) কোনাবাড়ি কড্ডা ব্রীজের তুরাগ পারে উপস্থিত হন। এসময় তারা এ হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া হৃদয়ের পরিবার একমাত্র উপার্জনক্ষম সন্তান হারানোর ফলে শহিদি স্বিকৃতি দাবি করে তার পিতা-মাতার দায়ভার সরকারকে নেয়ার জোড়ালো দাবি করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status