|
রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র শিবিরের
রায়হানুর রহমান,রামগঞ্জ
|
![]() রামগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন এবং প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহমান। লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আরমান হোসেনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন রামগঞ্জ পৌরসভা শিবির সভাপতি রাকিব হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলা শিবিরের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহবান জানিয়ে ভবিষ্যতে যোগ্য নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
