ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইচাপাশার আহাদ মোল্লা গ্রেপ্তার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Thursday, 24 July, 2025, 11:44 AM

আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইচাপাশার আহাদ মোল্লা গ্রেপ্তার

আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ইচাপাশার আহাদ মোল্লা গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড ইচাপাশা গ্রামের  আহাদ মোল্লা (৪৫)কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে  মঙ্গলবার  (২২ জুলাই)  রাত আটটার  দিকে পৌরসভাধীন ইচাপাশা ডগ্ মার্কেট এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম নিশ্চিত করেছেন। জানা গেছে,  গ্রেপ্তারকৃত  আহাদ মোল্লা  ইচাপাশা গ্রামের  মোকসেদ মোলার  ছেলে।

থানার এজাহার সূত্রে জানা যায়,  চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সরদারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সে হিসেবে আওয়ামী সমর্থক  আহাদ মোল্লােকে ওই মামলায় এজাহার নামীয় আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয় । এ মামলার অন্যান্য অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকে জামিনে আছেন, আবার অনেকে জেলহাজতে ও রয়েছেন। ওসি মো. শাহ্ জালাল আলম বলেন,  উক্ত মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে ওই বিস্ফোরক মামলায় আহাদ মোল্লা কে গ্রেপ্তার করা হয়েছে।  তাকে ২৩ জুলাই বুধবার সকালে  আদালতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status