|
নাটোরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ
মোঃ রাসেল নাটোর
|
![]() নাটোরে কালিমন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র বলেন, সোমবার সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরের কেঁচি গেটসহ মন্দিরের প্রবেশ পথে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে জানাতে পারেন, মন্দিরের পাশ দিয়ে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবদ্ধ মন্দিরের ভেতরে কালি প্রতিমাটিকে ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা ধারনা করছেন কে বা কারা রাতের অন্ধকারে মন্দিরের ভেতরে কালি প্রতিমাটি ভেঙে মেঝেতে ফেলে রেখে গেছে। মন্দির কমিটির সভাপতি নরেশ চন্দ্র মন্ডল বলেন, সন্ধ্যার সময় মন্দিরের পুরোহিত মানিক চন্দ্র সন্ধ্যা বাতি জ্বালিয়ে মন্দিরে তালা লাগিয়ে বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে তাঁর ভাতিজা অর্পন কুমার সকালে মন্দিরের পাশে দিয়ে গৃহপালিত পশুর জন্য মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় লোহার গেইট লাগানো তালাবন্ধ মন্দিরের ভিতরে ১০ ফুট উচ্চতার কালি প্রতিমাটিকে ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাকেসহ স্থানীয়দেরকে অবহিত করেন। তিনিসহ স্থানীয়রা এসে দেখেন, তালাবদ্ধ মন্দিরের ভিতরে কে বা কারা মাটির তৈরি কালি প্রতিমা ভেঙ্গে মন্দিরের মেঝেতে ফেলে রেখে গেছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দির তালাবদ্ধ থাকা অবস্থায় এমন ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপেন্দ্রনাথ সাহা বলেন, মন্দিরটি মাঠের মধ্যে ও শ্মশান ঘাট সংলগ্ন হওয়ায় সেখানে কোন পাহারাদার থাকেন না। রাতের অন্ধকারে যারা প্রতিমা ভেঙ্গে রেখে গেছে, আমরা ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছেন। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুষ্কৃতিকারীদের সনাক্ত করে আটক ও আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
