|
আগুনে পুড়ে থেমে গেছে শিশু সায়মার স্বপ্ন, দাফন সম্পন্ন নিথর দেহ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() আগুনে পুড়ে থেমে গেছে শিশু সায়মার স্বপ্ন, দাফন সম্পন্ন নিথর দেহ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ২১নং ওয়ার্ডের বিপ্ল-বর্থা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় উত্তরায় মর্মান্তিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত ছাত্রী সায়মা আক্তারকে। জানা গেছে, দুর্ঘটনার পর সায়মার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর সোমবার রাত আটটার দিকে সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে স্বজনরা রাত তিনটার দিকে সায়মার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেলে এলাকাবাসির মধ্যে বয়ে চলে শোকের মাতম। শিশু সায়মা তার মা ও ভাইয়ের সঙ্গে উত্তরায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করত। দুর্ঘটনার দিন সকালে সায়মাকে অন্যান্য দিনের মতো তার মা লীনা আক্তার স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। তার বাবা বর্তমানে ফেনীতে প্রাণ-আরএফএল গ্রুপ-অব কোম্পানিতে চাকরি করেন। সায়মার বাবা শাহ আলম জানান, 'রবিবার রাতে মেয়ে তার বুকে এসে তাকে চুমু খায়। সোমবার সকালে ঘুমের মধ্যে মেয়েকে রেখে অফিসের কাজে বরিশাল যান তিনি। এর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দিনভর মেয়েকে খুঁজেছেন। পরে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে পাওয়া যায় সায়মা'র ছোট্ট মরদেহ। এ সময় তার ছেলে সাব্বির তার বোনের মরদেহ শনাক্ত করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এখনতো সব শেষ। এজন্য আমি কাউকে দায়ী করি না, আমার কপালে নেই বলে আফসোস প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
