|
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে ১১ লক্ষ টাকা ও মাদকসহ আটক ৩
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাড়ে ১১ লক্ষ টাকা ও মাদকসহ আটক ৩ আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আমীর হোসেন, বাহাদুর হোসেন (২৫) এবং একই এলাকার জমির হোসেনের স্ত্রী জেসমিন (২৫)। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৮টায় ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার আমীর হোসেনের বাড়ী থেকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১১ লক্ষ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আটক করা হয় আমীর হোসেন, বাহাদুর হোসেন এবং জেসমিন আরাকে। আধিনায়ক আরো জানান, আসামীসহ জব্দকৃত মাদকদ্রব্য ও নগদ টাকার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ প্রয়োজনে আরো অধিক পরিমাণে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
