|
ঝিনাইগাতীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ আজ বিকাল তিনটার দিকে উপজেলা পরিষদের সামনের মাঠে শতশত মানুষ জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধানহাঠিতে এসে শেষ হয়। পরে মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন কাংশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে অংশ নেয়া নানা অত্যাচারের শিকার নেতা সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। একটি বিশেষ মহল কেন্দ্রীয় নেতবৃন্দকে ভুল বুঝিয়ে অসত্য তথ্য দিয়ে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাদশার বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, গত ২০২৪ সালের ২৬ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলের প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশাকে বহিষ্কার করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
