ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ১৭
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 11:59 AM

ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ১৭

ফিলিপাইনে গির্জায় বোমা হামলায় নিহত ১৭

ফিলিপাইনের একটি দ্বীপে অবস্থিত গির্জায় জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪৩ জন।

রোববার দক্ষিণ ফিলিপাইনের সুলু প্রদেশে এ বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী আবু সায়াফ এ হামলা করেছে। খবর রয়টার্সের।

সুলুর সামরিক মুখপাত্র অ্যাডগার্ড অ্যারেভালো ডিজেডএমএম নামে এক রেডিওকে বলেন, নিহতদের মধ্যে পাঁচজন সেনাসদস্য ও ১২ জন বেসারিক লোক রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই মুখপাত্র আরও জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে যখন গির্জার লোকেরা জোলো ক্যাথেড্রালের ভেতরে অবস্থান করছিল। এরপরই গাড়ি পার্কিংয়ের জায়গায় দ্বিতীয় বিস্ফোরণটি সংঘটিত হয়।

এই বিস্ফোরণ কে ঘটাতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই অঞ্চলে আবু সায়াফ নামে একটি জঙ্গি সংগঠন খুবই শক্তিশালী।তারা এটা করতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status