ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শ্রীবরদীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Thursday, 17 July, 2025, 4:10 PM

শ্রীবরদীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

শ্রীবরদীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও ছাত্র-জনতার দীর্ঘ লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এরই অংশ হিসেবে শ্রীবরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী এপিপি আই হাই স্কুলে আবু সাঈদ এবং ওয়াসিম আকরাম, সবুজসহ জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকন, উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক চঞ্চল হাসান, মনজুরুল হাসান বাপ্পী, উপজেলা ছাত্রদলের সদস্য নাসির, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য আশিক হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বরাত খলিফা,কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মাহি, পৌর ছাত্রদলের ৭ নং ওয়ার্ডের সভাপতি শান্ত, ছাত্রদলনেতা মুয়াজ,খলিল,সাইম, মানিক,জিতু, জিহাদসহ স্কুলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে তাদের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status