|
সরাইলে বেকারী ও ফার্মেসীকে জরিমানা
আমজাদ হোসেন, সরাইল
|
![]() সরাইলে বেকারী ও ফার্মেসীকে জরিমানা একই অভিযানে একট ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে সমপরিমান টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোতে জারিমানা করা হয়। এছাড়া অপর একটি ফার্মেসিতে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে এসব জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন, সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে সহযোগীতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
