ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাজুর অভিষেক অনুষ্ঠিত
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Thursday, 17 July, 2025, 12:22 PM

নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয় এডহক  কমিটির সভাপতি সাজুর অভিষেক অনুষ্ঠিত

নাঙ্গলকোট সিজিয়ারা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাজুর অভিষেক অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার  সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির মনোনীত সভাপতি শেখ শাহজাহান সাজুর অভিষেক ও পরিচিতি সভা বুধবার বিদ্যালয় মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে।

সিজিয়ারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইলিয়াস ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী,ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি ও বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির মনোনীত সভাপতি শেখ শাহজাহান সাজু। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: মীর আহমেদ বিএসসি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঋষিকেশ ভৌমিক পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহ আলম জসিম, অভিভাবক সদস্য জালাল আহমেদ, গুণবতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম, সিজিয়ারা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মো: দ্বীন মোহাম্মদ ভূঁইয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাইনউদ্দিন দুলাল, সিজিয়ারা বাজার পরিচালনা কমিটির  সভাপতি মামুনুর রশিদ , হোমনাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, ঢালুয়া ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি গোপরান মিয়াজি, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাহ আলম, বক্সগঞ্জ  উচ্চ বিদ্যালয় সহকারি  শিক্ষক  মহসিন ভূঁইয়া, সিজিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া আক্তার, উপজেলা  ছাত্রদল সভাপতি পদপ্রার্থী আমির হামজা মুন্না,উপজেলা জাসাস সদস্য আব্দুল হক,, গিয়াস উদ্দিন, মাস্টার মমিন হোসেন মিয়াজী, প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান, ব্যবসায়ী বেলাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা ওহিদুর রহমান, ডাক্তার রুহুল আমিন, ব্যবসায়ী নাসির উদ্দিন ছুট্টু, সমাজসেবক নাসির উদ্দিন, জালাল আহমদ, বেলাল মিয়া, মাহবুবুল হক, ফিরোজ আলমগীর, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ওহিদুর রহমান, ব্যবসায়ী শফিকুর রহমান।

অনুষ্ঠান শেষে  জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status