ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Thursday, 17 July, 2025, 12:11 PM

এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ

এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ

গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এনসিপি নেতাদের ওপর হামলা এবং ইউএনও ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার  নেতৃত্বে বিএনপি কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদ হাসান শাহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের  সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status