ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এবার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু !
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 July, 2025, 10:43 AM

এবার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু !

এবার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু !

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। সাম্প্রতিক এক সংকটে তার নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টরপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে নতুন নিয়ম। এতদিন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের (ইয়েশিবা) ছাত্ররা সেনা সেবা থেকে ছাড় পেতেন। কিন্তু সর্বোচ্চ আদালতের এক রায়ে তা বাতিল হয়ে গেলে, ধর্মীয় দলগুলোর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

ইউটিজের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ সহযোগী দল শাস-ও সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে তারা জানিয়েছে, সরকার পতনের মতো সরাসরি পদক্ষেপ তারা নেবে না।

জোট ভাঙনের ফলে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র ৫০টি আসনে, যেখানে মোট আসন সংখ্যা ১২০।

বিরোধীদলীয় নেতারা এই সরকারকে "অবৈধ সংখ্যালঘু সরকার" বলে উল্লেখ করে বলেছেন, এই প্রশাসন এখন কার্যত পক্ষাঘাতগ্রস্ত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একের পর এক সমর্থন হারানো নেতানিয়াহু কি ক্ষমতায় টিকে থাকতে পারবেন, নাকি তার পতন এখন শুধুই সময়ের ব্যাপার—তা নিয়ে চলছে জোর আলোচনার ঝড়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status