ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 8:41 PM

আলফাডাঙ্গায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

আলফাডাঙ্গায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভূমি সংক্রান্ত নাগরিক সেবা সহজতর করতে "ভূমি সেবা সহায়তা কেন্দ্র" চালু করা হয়েছে। নির্দিষ্ট ফি’র বিনিময়ে সাধারণ মানুষ এখন থেকে সহজেই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), জমির নকশা ইত্যাদি সেবা পেতে পারবেন এই কেন্দ্র থেকে।

 বুধবার ( ১৬)জুলাই  দুপুরে  আলফাডাঙ্গা পৌর এলাকায়    হাসপাতাল রোডে  অবস্থিত  ভূমি সেবা   সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রাসেল ইকবাল। একই দিনে  উপজেলার  আরো দুটি ইউনিয়নে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র দুটি হচ্ছে  বুড়াইচ ইউনিয়নের  জয়দেবপুর বাজারে  ও  বানা ইউনিয়নের  শিরগ্রাম বাজারে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাসেল ইকবাল বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট।এখান থেকে  সেবা গ্রহীতা  সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানিমুক্তভাবে সেবা পাবেন।

সমাপনী বক্তব্যে  এসিল্যান্ড একেএম রায়হানুর রহমান  বলেন, অনলাইনভিত্তিক ভূমি সেবাই এখন মূল কাজ।এখানে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদন সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।আমার বিশ্বাস এখানে সততার সঙ্গে ভূমি সেবা প্রদান করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যার সমাধান পেতে পারে। 

এ সময়  আলফাডাঙ্গা  আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান লাভলু, ভূমি  সার্ভেয়ার  মোহাম্মদ নুর আলম, ভূমি অফিসের উপসহকারী সেলিমুজ্জামান খান , উদ্যোক্তা  আসাদুজ্জামান রিপনসহ মিডিয়াকর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

এ সেবা কেন্দ্র চালুর  করার ফলে  আর কোন  দালাল বা মধ্যস্থভোগীদের সহায়তা ছাড়াই সরাসরি নির্ভরযোগ্য সেবা পাবেন এমনটাই সন্তোষ প্রকাশ করেন সাধারণ জনগণ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status