ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নাহিদ-হাসনাতরা এখন খুলনায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 8:02 PM

নাহিদ-হাসনাতরা এখন খুলনায়

নাহিদ-হাসনাতরা এখন খুলনায়

গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নেতাদের বহনকারী গাড়ি সার্কিট হাউজে আসে।

এ সময় গাড়ি থেকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আখতার হোসেনকে নেমে সার্কিট হাউজের ভিতরে প্রবেশ করতে দেখা যায়।

তবে অপর শীর্ষ নেতারা সে সময় পর্যন্ত সার্কিট হাউজে এসে পারেননি। তারা হোটেল সিটি ইন এ নেমেছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী।

এ সময় গাড়িবহরে থাকা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙা দেখা গেছে।

রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় নেতারা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে দলটির নেতারা।

এনসিপির এক নেতা বলেন, আমরা আজ রাত সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাবে একটি ব্রিফিং করেব। সেখানে আমরা আজকের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

এর আগে বিকেল ৫টার দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনী কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন জানান, বিকেল ৫টার পর তারা গোপালগঞ্জ ত্যাগ করেন। বহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা।

বুধবার গোপালগঞ্জে একটি সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। হামলার সময় পুলিশ ও সেনাবাহিনীর যানবাহনেও হামলা চালানো হয় বলে জানা গেছে।

এ ঘটনায় জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status