ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 6:52 PM

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত

বরিশালের উজিরপুরে জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। 

১৬ জুলাই বুধবার জোহর নামাজ শেষে উপজেলা জামে মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আঃ খালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ডিএম আল আমিন, ইসলামি ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম সাগর।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আযাহারী।
 আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার, পৌর জামায়াতে ইসলামীর আমির মোঃ আল আমিন সরদার, সেক্রেটারি মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম সহ আরো অনেক। এ
সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status