ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 6:50 PM

আলফাডাঙ্গায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে  বিএনপির বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে আলফাডাঙ্গায়  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির  ঝুনু গ্রুপের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৫ জুলাই) সন্ধ্যায়  পৌরশহরের  মুক্তিযোদ্ধা চত্বরথেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  পৌর বাজারের চৌরাস্তায় এক  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, দেশ বিরোধী অপ শক্তির অদৃশ্য  ইন্ধনে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এদেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে। 

তারেক রহমান এই দেশের গণতন্ত্রের শেষ আশার প্রতীক। তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোকা দেওয়া যাবে না। আমরা রাজপথে আছি, ছিলাম এবং  থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে, মিটফোর্ডে সংঘটিত ব্যবসায়ী  হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদ ও জনগণকে ভুলভাল বুঝানোর অপচেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোশবুর রহমান খোকন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুজ্জামান দাউদ,উপজেলা যুবদলের  সিনিয়র যুগ্ম  আহবায়ক ইমরুল হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান  ইয়াদ, পৌর শ্রমিক দলের সভাপতি কায়েম শিকদার, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজীম আহমেদ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status