ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 9:12 PM

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার কমিটি গঠন

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের সংগঠন নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা'র ২০১৯-২০ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এমদাদুল হক। সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের রিপোর্টার ইমদাদ হক।

শনিবার রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কামরুল সবুজ (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহী মাহফুজ (নিউজ টুয়েন্টিফোর), কোষাধ্যক্ষ-নাজমুস সাকিব (চ্যানেল টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক আলতাফ হুসাইন (দৈনিক সংবাদ), প্রচার সম্পাদক রবিউল আওলাদ (সময় টিভি), সদস্য আতিকা রহমান (আরটিভি), সুশান্ত উৎসব (আমাদের সময়)।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকাস্থ পাবনা জেলা সাংবাদিক সমিতি, ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি, নাটোর জেলা প্রেস ক্লাব, নাটোর প্রেস ক্লাব; নাটোর সমিতি, ঢাকাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন।

নির্বাচন পরিচালনা করেন যুগান্তরের সম্পাদনা সহকারী বিভাগের প্রধান আতিকুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ অন্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status