ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 16 July, 2025, 9:38 AM

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মো. আল আমিনকে (২১) গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ । গ্রেপ্তারকৃতের নাম-মো. আল আমিন (২১)।
 
বনানী থানা সূত্রে জানা যায়, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেপ্তারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status