|
গাজীপুর বিআরটিএতে দুদকের অভিযানে সত্যতা মিলেছে ; এনামূল হক
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুর বিআরটিএতে দুদকের অভিযানে সত্যতা মিলেছে ; এনামূল হক আজ মঙ্গলবার (১৫জুলাই) বিকেলে গাজীপুরের বিআরটিএ অফিসে এই অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) আভিযানিক দলের সদস্যরা। দুর্নীতি দমন কমিশনের গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক বলেন, বি আর টি অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন সকাল থেকেই ছদ্মবেশে কাজ করছিলেন। পরে বিকেলে তারা অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে সহকারি পরিচালক বলেন, সকল অভিযোগের সত্যতা মিলেছে। যে পরীক্ষার খাতায় শূন্য পেয়েছে বা পাঁচ পেয়েছে তাদেরকেও পাস করিয়ে দিয়েছে বলে জানান। এবং এই সকল বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দুদক কর্মকর্তা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
