ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে রাঙ্গুনিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নকারী সেই শিক্ষককে বরখাস্ত
এম. মতিন, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 7:56 PM

অবশেষে রাঙ্গুনিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নকারী সেই শিক্ষককে বরখাস্ত

অবশেষে রাঙ্গুনিয়ায় ছাত্রীকে যৌন নিপীড়নকারী সেই শিক্ষককে বরখাস্ত

অবশেষে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক বদিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোদালার সন্দ্বীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদিউল আলমকে একই স্কুলের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 

রাঙ্গুনিয়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন বলেন, 'অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক বদিউল আলমকে বরখাস্ত করতে জেলাতে পাঠিয়েছি। ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।'

এবিষয়ে ভিকটিম ছাত্রীর মা বলেন,
'আমার মেয়ের সাথে ক্লাস চলাকালীন যৌন নিপীড়ন করেছে শিক্ষক বদিউল আলম। এর আগেও সে একাধিকবার এরকম করেছে। বারবার এসব ঘটনা ধামাচাপা পড়ে যাওয়ায় সে সাহস পেয়েছে। তাকে চাকরি থেকে বরখাস্ত করায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।'

উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সন্দীপপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছিল। আজ চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির শিক্ষক বদিউল আলমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status