|
বয়সকে যেন হার মানিয়েছেন কারিনা, পুষ্টিবিদ জানালেন গোপন মন্ত্র
নতুন সময় ডেস্ক
|
![]() বয়সকে যেন হার মানিয়েছেন কারিনা, পুষ্টিবিদ জানালেন গোপন মন্ত্র ৪৫ বছর বয়সি কারিনা তার বয়সকে যেন স্রেফ একটি সংখ্যায় পরিণত করেছেন। ১৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, তার রূপে যেন এতটুকুও আঁচড় লাগেনি। কীভাবে তিনি এই তারুণ্য ধরে রেখেছেন, সেই রহস্য এবার ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋজুতার বলেছেন, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের পাঁচ দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টশন’ ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি। বরং নিজের খাদ্যাভ্যাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি। ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন ঋজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে। ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা। অভিনেত্রী এই খাবারের রুটিন এবং নিয়মিত শরীরচর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করছে বলে জানিয়েছেন ঋজুতা দিওয়েকার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে বাস, নিহত ১
মান সনদ নেই, এসিআই গোদরেজ ও আফতাব ফিডসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
গাজীপুরে বড় ভাইকে গাছে বেঁধে হত্যা: ছোট ভাইসহ জড়িতদের খুঁজছে পুলিশ
উল্টো পথে ধুলেই নরম হবে কেশ! দেখাবে ফোলা-ফাঁপা? বিশেষ কৌশলটি কী?
ইতালিয়ান হেয়ার ওয়াশিং ট্রিক এখন ভাইরাল: চুলের যত্নে যে পদ্ধতি মেনে চলতেন মনিকা বেলুচ্চি নিজেও
মালয়েশীয় প্রতিনিধি দলের সাথে পঞ্চগড় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ২ নারী ‘মুফতি’সহ গ্রেপ্তার ৭
