ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৭ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 4:19 PM

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ

উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ

বরিশাল জেলার  উজিরপুর উপজেলার উজিরপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্র অপুষ্ট শিশুদের পরিবারের মাঝে হাঁস ও নগদ অর্থ বিতরণ করা হয়।

১৫ জুলাই সকাল দশটায় উজিরপুর উপজেলা সদরের মাতৃ মঙ্গল সংলগ্ন ডাক্তার বাড়িতে হাঁস বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সিলভীয়া ডেইজী, সিআরএসএস প্রোগ্রাম ম্যানেজার রাকিবুল ইসলাম, এম এন্ড ই অফিসার সিনথিয়া তন্বী, সিআরএসএস পৌর কর্মকর্তা এ্যানি মিতা বৈরাগী,জল্লা ইউনিয়ন কর্মকর্তা সানি বৈরাগী, হারতা ইউনিয়ন কর্মকর্তা মাহমুদা।

এ সময় প্রতিষ্ঠানটি সাতলা, হারতা, জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভাসহ ৬৬৪ টি পরিবারকে ছয়টি করে হাঁস ও নগদ ৩০৬০ টাকা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটি জানান দরিদ্র ও হতদরিদ্র অপুষ্ট শিশুদের পুষ্টির মান উন্নয়ন ও গৃহস্থালি আয়ের উৎস সৃষ্টির উদ্দেশ্য হাঁস ও নগদ অর্থ বিতরণ করা হয়। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status