ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের গড় হার ৬৬.৮৭ শতাংশ
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল
প্রকাশ: Thursday, 10 July, 2025, 9:30 PM

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের গড় হার ৬৬.৮৭ শতাংশ

টাঙ্গাইলে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের গড় হার ৬৬.৮৭ শতাংশ

টাঙ্গাইল জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে গড় পাসের হার ৬৬.৮৭ শতাংশ। এরমধ্যে এসএসসিতে পাসের হার ৫৩.৫৮ শতাংশ, দাখিলে ৬৭.৭০ শতাংশ, এসএসসি ভোকেশনালে ৭১.০৯ শতাংশ এবং দাখিল ভোকেশনালে ৭৫.১০ শতাংশ। জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানাগেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর এসএসসিতে ৩৮ হাজার ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ৩৯ জন। জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৪৬৯ জন। পাসের হার ৫৩.৫৮ শতাংশ। দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৪২৮জন। জিপিএ ৫ পেয়েছে ৯১জন। পাসের হার ৬৭.৭০ শতাংশ।

এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৭১৭জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ জন। পাসের হার ৭১.০৯ শতাংশ। দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৪৮ জন অংশগ্রহণকারীর মধ্যে পাস করেছে ৩৭ জন। দাখিল ভোকেশনাল পরীক্ষায় জেলায় কেউ জিপিএ ৫ পায়নি। পাসের হার ৭৫.১০শতাংশ।

টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের গড় হার ৬৬.৮৭ শতাংশ- যা দেশের ১১টি বোর্ডের গড় পাসের হারের চেয়ে সামান্য কম। তবে তুলনামূলকভাবে টাঙ্গাইল জেলার ফলাফল সন্তোষজনক।

তিনি জানান, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন প্রক্রিয়া শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status