|
বগুড়ার শেরপুরে গোল্ডেন এ প্লাস না পাওয়ার অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা
দীপক কুমার সরকার, বগুড়া
|
![]() বগুড়ার শেরপুরে গোল্ডেন এ প্লাস না পাওয়ার অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৪ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ মাদ্রাসা পাড়া গ্রামে তার নিজ বাসার সেলিং ফ্যানের সাথে ওড়না জরিয়ে ঘটনা ঘটায় ওই শিক্ষার্থী। নিহত সুমাইয়া আকতার ওই এলাকার আব্দুল বারীর মেয়ে। জানা যায়, আজ দুপুর দুইটার দিকে ফলাফল ঘোষণার পর বিকেল ৪টার দিকে আবেগতাড়িত হয়ে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে বিকেল ৫টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, সুমাইয়ার সহপাঠীদের অনেকেই গোল্ডেন এ প্লাস অর্জন করলেও সে তা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং অভিমানে এমন চরম সিদ্ধান্ত নেয়। শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, “আত্মহত্যার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মেয়েটি ফলাফলের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
