|
শিশুদের ফুটবল খেলায় মারামারি ও মিথ্যা মামলা বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
|
![]() শিশুদের ফুটবল খেলায় মারামারি ও মিথ্যা মামলা বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায় গত ১লা জুলাই পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকার ঝালিংগীগজ সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল স্থানীয় শিশুরা। একসময় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপর হাতা হাতি। এসময় সাতমেড়া গ্রামের মনসুর আলীর ছেলে এবং রায় পাড়া গ্রামের আইনজীবী সনেটের ভাতিজাও ফুটবল খেলায় অংশ নিয়ে মারামারিতে লিপ্ত হয়। তারা সবাই প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থী । একসময় স্থানীয়রা মারামারি থামালেও মনসুরের পরিবারের সাথে সনেটের পরিবারের ঝগড়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়। মনসুর আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন । এসময় তার স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম এবং প্রতিবেশী রাশেদুজ্জামান লিটনও বক্তব্য রাখেন। এসময় তিনি আরও বলেন, "শিশুদের এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট আমাদের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি নিজে এবং তার অনুসারীরা আমাদের বাড়িতে হামলা চালান। শুধু তাই নয়, আমাদের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে একটি মিথ্যা মামলাও দায়ের করা হয়। সম্প্রতি দেবনগড় ইউনিয়নের মাগুরমারী বাজারে তার পরিবারকে ‘হেয় প্রতিপন্ন’ করতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মানববন্ধনও করেছে আইনজীবী সনেটের পরিবার। এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে আরেক শিশুর খেলার সময়ের ঝগড়াকে কেন্দ্র করে একজন প্রভাবশালী ব্যক্তির এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানান তারা। এ ব্যাপারে আইনজিবী সনেট সকল অভিযোগ অশিকার করে বলেন, আমার পরিবারের উপর হামলা করেছে। তাই মামলা করেছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
